Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

দুর্গাপুরের শ্রীপুর মুন্সিপাড়ার সিতলী হাওরে ৫০০ বিঘা ফসল নষ্ট: কৃষকদের আহাজারি

  প্রতিনিধি ১০ মে ২০২৬ , ১:০৩:০৫ প্রিন্ট সংস্করণ

তোফায়েল আলম ভূঁইয়া: দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর মুন্সিপাড়া এলাকার সিতলী হাওরে অকাল বৃষ্টি ও দীর্ঘস্থায়ী পানির কারণে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিপাত ও হাওরে পানি জমে থাকার কারণে প্রায় ৫০০ বিঘারও বেশি ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়।

পানি নেমে যাওয়ার পর দেখা গেছে, জমিতে থাকা ধান সম্পূর্ণ পচে ছোচা হয়ে গেছে, ফলে চলতি মৌসুমে কৃষকদের ঘরে ফসল তোলার সব আশা প্রায় শেষ হয়ে গেছে। এতে করে কৃষকদের মাঝে নেমে এসেছে চরম হতাশা ও দুশ্চিন্তা।

স্থানীয় কৃষকরা জানান, কয়েক মাসের পরিশ্রম, ঋণ নিয়ে বীজ, সার ও শ্রম খরচ করে তারা ধানের আবাদ করেছিলেন। কিন্তু অকাল বৃষ্টি ও দীর্ঘদিন পানি জমে থাকার কারণে ধান কাটার আগেই সব নষ্ট হয়ে যায়। এখন মাঠে গিয়ে শুধু পচা ধানের গন্ধ আর নষ্ট ফসলের স্তূপ দেখতে হচ্ছে।

ক্ষতিগ্রস্ত একাধিক কৃষক বলেন, “আমাদের সব শেষ হয়ে গেছে। ঋণ করে চাষ করেছি, এখন ঘরে তোলার মতো কোনো ফসল নেই। পরিবার নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না।”

স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত তালিকা করে সরকারি সহায়তা ও প্রণোদনা দেওয়া না হলে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়বে।

এদিকে কৃষি সংশ্লিষ্টদের মতে, জলাবদ্ধতা ও অনিয়মিত আবহাওয়ার কারণে হাওর অঞ্চলে কৃষি ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই হাওর এলাকায় পানি ব্যবস্থাপনা উন্নয়ন ও কৃষকদের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তারা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও খবর 4

Sponsered content