Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার আ.লীগ নেতা গিয়াস

  প্রতিনিধি ২৩ মে ২০২৫ , ১১:৫০:৫৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওই সময় তার সঙ্গে স্ত্রী তাহমিনা গিয়াসও ছিলেন। গ্রেপ্তার গিয়াস চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

মীরসরাই থানার ডিউটি অফিসার এসআই আবুল খায়ের বলেন, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বিমানবন্দরেই গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এ থানায় চারটি মামলা রয়েছে। তাকে ঢাকা থেকে মীরসরাই থানায় আনা হচ্ছে।

আরও খবর 17

Sponsered content