Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে আবু সৈয়দ নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু!

  প্রতিনিধি ২ জুলাই ২০২৫ , ৯:৩৮:৩২ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর ইউনিয়নে আবু সৈয়দ (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৯ জুন রবিবার দিবাগত রাত ১২ টার দিকে ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ কান্দির পাড় এলাকার আরজুমানে বাড়ি নিকট একটি কবরস্থান পাশে এই ঘটনা ঘটে।

নিহত আবু সৈয়দ বিবিরহাট বাজারের একজন ফল ব্যবসায়ী ছিল। প্রতিদিন ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে আরজুমান বাড়ি নিকট রহস্য জনক তার মৃত্যু হয়।এ সময় এলাকার জাহেদ, সাহেদ, আবু কালামসহ ১৪ বছর বয়সী এক কিশোরী এইস্থানে ছিল বলে নিহতের ভাই এরশাদ জানান।

প্রথমে আবু সৈয়দকে তার ভাই এরশাদ অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরের দিন ৩০ জুন সোমবার সকাল ১১টায় জানান নামাযের শেষে দাফন করা হয়।

বিকেলের দিকে আবু সৈয়দের মৃত্যু নিয়ে লোকের মুখে মুখে শুনা যায় তার মৃত্যুর রহস্য নিয়ে গুজন।মৃত্যুর একদিন পর ১জুলাই এই গুঞ্জন বাড়তে থাকে। এক পর্যায়ে তার ছোট ভাই এরশাদসহ বেশ কয়েকজন মিলে ফটিকছড়ি থানায় মৌখিক ভাবে অভিযোগ করে পরে এস আই মুজিবুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এক সন্দেহবাজন জাহেদ, সাহেদ ও ঐ কিশোরকে থানায় নিয়ে আসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু নিহত আবু সৈয়দের পরিবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আদালতে মামলা করায় জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।

নিহত আবু সৈয়দ ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে। তার এক মেয়ে ও ২ প্রতিবন্ধী সন্তান রয়েছে। একজন দৃষ্টি প্রতিবন্ধী (২চোখ অন্ধ) আর একজন শারীরিক প্রতিবন্ধী রয়েছে।

আরও খবর 27

Sponsered content