Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

চাঁদা না দেওয়ায় সীতাকুণ্ডে বাজার কমিটি ও হোটেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ , ১২:৩০:২২ প্রিন্ট সংস্করণ

মো. রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে আবাসিক সাইমুন হোটেলসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে না পেয়ে উল্টো বাজার কমিটির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সীতাকুণ্ড বাজার কমিটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজার কমিটির নেতারা অভিযোগ করেন, আসাদুজ্জামান আসাদ ও ইকরাম হোসেন রানার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সীতাকুণ্ড দেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এখানে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, গুলিয়াখালী সমুদ্র সৈকত, ইকোপার্ক, সহস্রধারা ঝর্ণা এবং চন্দ্রনাথ মন্দিরসহ বিভিন্ন দর্শনীয় স্থানে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক আসেন। কিন্তু অভিযোগ রয়েছে, সন্ধ্যার পর এসব পর্যটকদের জিম্মি করে অর্থ আদায়সহ নানা অপকর্মে জড়িত রয়েছে ওই চক্রটি। এতে সীতাকুণ্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন বক্তারা।

বাজার কমিটির নেতারা জানান, এসব চাঁদাবাজ ও দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সীতাকুণ্ডকে নিরাপদ ও চাঁদাবাজমুক্ত রাখতে সাংবাদিকসহ সর্বস্তরের সহযোগিতা কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে আহমদ সলু, বাজার কমিটির সভাপতি নাছির উদ্দীন ভুঁইয়া, সহ-সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সম্পাদক মো. আবু তাহের, দপ্তর সম্পাদক ম্রীধাম মাস্টার, ক্রীড়া সম্পাদক মোহন চন্দ্র দে, সহ-দপ্তর সম্পাদক নুর উদ্দিন এবং সদস্য মহিদুল আরম আবির প্রমুখ।

 

আরও খবর 27

Sponsered content