Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

কুতুবদিয়ায় আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন গ্রেফতার

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৫ , ১০:৪৫:২০ প্রিন্ট সংস্করণ

কুতুবদিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়ায় অপারেশন “ডেভিল হান্ট”-এর অংশ হিসেবে কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বড়ঘোপ পান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

মোসলেম উদ্দিনের কৈয়ারবিল ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড আনুহাজির পাড়া গ্রামের বাসিন্দা মৃত এলাহাদাদের ছেলে ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলে অংশ নিয়ে ছাত্রদের প্রতিহত করার অভিযোগে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনের শাসন প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর 30

Sponsered content