প্রতিনিধি ২৭ মার্চ ২০২৬ , ১২:১৫:২৭ প্রিন্ট সংস্করণ

মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া: কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
প্রাথমিক পর্যায়ের ফলাফলে ডিসপ্লেতে প্রথম স্থান অর্জন করে মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কুচকাওয়াজে প্রথম হয় ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় জলিলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় সতরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক পর্যায়ের ফলাফলে ডিসপ্লেতে প্রথম স্থান লাভ করে কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় মাস্টার তালেব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়।
কুচকাওয়াজে প্রথম হয় কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় কুতুবদিয়া সরকারি বালিকা বিদ্যালয় এবং তৃতীয় মাস্টার তালেব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ।
এসময় বক্তারা মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ সকলের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে এবং দিবসটির মর্যাদা রক্ষায় সবার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।