Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

আমানত ফেরতের দাবিতে একীভূত ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ

  প্রতিনিধি ৪ মে ২০২৬ , ১২:১৯:৩৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: পুরো মুনাফাসহ আমানত ফিরে পেতে চট্টগ্রামে ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারী ও গ্রাহকরা। গ্রাহকরা ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকে তালা লাগিয়ে দেন।পরে পুলিশ গিয়ে তালা খুলে দেয়।

রোববার (৩ মে) সকালে নগরের খাতুনগঞ্জ এলাকায় একীভূত হওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের সামনে তারা বিক্ষোভ করেন।

আমানতকারী ও গ্রাহকরা বলছেন, ব্যাংকের কর্মকর্তাদের বেতন-বোনাসসহ সব সুযোগ সুবিধা ঠিক আছে। কিন্তু মুনাফার আশায় তারা ব্যাংকে টাকা রাখলেও এখন তারা আমানত ফেরত পাচ্ছেন না।

এ কারণে পরিবার নিয়ে তারা সংকটে রয়েছেন। সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকার পরও সেগুলো তারা তুলতে পারছেন না।স্বাভাবিক লেনদেন করতে পারছেন না। ২০২১ সালে সাড়ে ১২ শতাংশ মুনাফায় এফডিআর করেছি। বিভিন্ন সময়ে মুনাফার টাকা উত্তোলন করেছি। এখন বলছে ২০২৪-২০২৫ সালে ৪ শতাংশ মুনাফা দিবে। বাকি টাকাগুলো আসল থেকে কেটে রাখা হবে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন জায়গার মতো এখানেও আন্দোলন হয়েছে। আমরা আন্দোলনকারী ও ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

আরও খবর 25

Sponsered content