Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

নিঃস্ব ভুবন বাদ্যকর, সাহায্য চান তার গানে ভাইরাল তরুণীর কাছে

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৪ , ১১:৫০:৪৮ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: কাঁচা বাদাম গানের গায়ক ভুবন বাদ্যকর। যে গানে দেশে-বিদেশে ভাইরাল হয়েছিলেন তিনি। ভুবনের এই ‘কাঁচা বাদাম’ গানে ভিডিও, রিলস বানিয়েছেন টলিউড-বলিউডের নায়ক-নায়িকারাও। কেউ কেউ সেই সুবাদে লাখ টাকাও উপার্জন করেছেন সামাজিক মাধ্যম থেকে।

গান জনপ্রিয়তা পেলেও ভুবন তার ক্যারিয়ার গড়তে পারেননি। শুরুর দিকে দেশের বিভিন্ন প্রান্তে গানের জন্য ডাক পড়লেও এখন আর ভুবনকে কেউ মনে করেন না। ফলে অর্থকষ্টে দিন পার করতে হচ্ছে ‘ভাইরাল’ এই ব্যক্তির।




ভুবন বাদ্যকর জানালেন, তিনি এখন কার্যত নিঃস্ব। ব্যাংকে যা টাকা ছিল তা প্রায় শেষ। এখন আর কেউ তাকে সেভাবে ডাকেন না। ফলে রোজগার নেই। এমন অবস্থায় তিনি সাহায্য চাইছেন অঞ্জলি আরোরার।

যে কিনা ‘কাঁচা বাদাম’ খ্যাত অভিনেত্রী। এই গানে রিল বানিয়েই বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অঞ্জলি। পাশাপাশি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়্যালিটি শো ‘লক আপে’ও হাজির হয়েছিলেন তিনি।

ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানে নেচে ভাইরাল এই তরুণী কোটি টাকার বাড়ি কিনেছেন। শুধু তাই নয়, মাত্র ২৪ বছর বয়সেই নিজের গাড়িও কিনে ফেলেছেন তিনি। ভক্তরাও বলেন, অঞ্জলি পরিচিতি পেয়েছেন ‘কাঁচা বাদাম’ গানে নেচেই। এরপর তিনি অনেক রিল বানিয়েছেন, সেসবও জনপ্রিয়তা পেয়েছে। তবে শুরুটা ভুবন বাদ্যকরের গানেই।




আর সেজন্যই ভারতীয় সংবাদমাধ্যম আজতাক-কে ভুবন বলেন, ‘শুনেছি, অঞ্জলি নামের একজন আমার গানে রিলস বানিয়ে খুব জনপ্রিয়তা পেয়েছেন। তিনি নাকি গাড়ি-বাড়ি করেছেন। অথচ আমার অবস্থা আজ করুণ। আমি ওই অভিনেত্রীর সাহায্য চাই। তিনি তো আমার গানে রিলস বানিয়েই জনপ্রিয় হয়েছেন। অথচ আমি কিছুই করতে পারলাম না। বাড়ি বানাতে শুরু করেছিলাম। শেষ করে উঠতে পারিনি। এখন আর বাদামও পাওয়া যাচ্ছে না যে বিক্রি করব। আমার ছেলে কাজ করে, তা দিয়েই কোনোরকম সংসার চলছে।’




অঞ্জলির কাছে কেন সাহায্য চান? উত্তরে ভুবন বলেন, ‘গানটা তো আমিই লিখেছিলাম। সুর দিয়েছিলাম, গেয়েছিলাম। সেই গানে রিলস বানিয়ে অনেকে লাখ লাখ টাকা কামিয়েছেন। আর আমার এমন অবস্থা, নিজের গানই গাওয়ার অধিকার নেই। তাই আমি ওই অভিনেত্রীর সাহায্য চাই। যেন উনি আমাকে সঠিক পথ দেখাতে পারেন। রিলস উনি বানিয়েছেন। কিন্তু গান তো আমারই। আমারও তো কিছু প্রাপ্য আছে। সেটা জানাব।’

আরও খবর 20

Sponsered content