Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২২’ পেলেন যারা

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২২ , ৯:৩২:০২ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: অনুষ্ঠিত হয়ে গেল ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২’ প্রদান অনুষ্ঠান। ১৮ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় ঐতিহাসিক পদ্মা সেতুর পশ্চিমপ্রান্তের শেখ রাসেল সেনানিবাসে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।



তারকাবহুল এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আজীবন সম্মাননা। এ বছর এই সম্মাননা পেয়েছেন সংগীতজ্ঞ রেজওয়ানা চৌধুরী বন্যা। বরেণ্য এই শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ, সনদপত্র তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অর্থমূল্য চেক তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং উত্তরীয় পরিয়ে দেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক আবদুর রশিদ মজুমদার, জহিরউদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু. লিলি ইসলাম, চন্দনা মজুমদার, আবিদা সুলতানা, সামিনা চৌধুরী, মানাম আহমেদ, ইউএস বাংলার জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন্স) কামরুল ইসলাম প্রমুখ।



অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, মোহাম্মদ খুরশীদ আলম, আবিদা সুলতানা, নকীব খান, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মমতাজ, মানাম আহমেদ, শামা রহমান, শুভ্র দেব, লিনু বিল্লাহ, শফি মন্ডল, অণিমা রায়, হাবিব ওয়াহিদ, সিঁথি সাহা, কোনাল, ইমরান, ঝিলিক, সায়রা রেজা, কিশোর, রাশেদ, নিশিতা বড়ুয়া, অংকন, খায়রুল ওয়াসি, আতিয়া আনিসা, সুমনা, তরিক মৃধা, তৃষা, মৌমিতা, বৃষ্টি, লাবিবা, সিঁথি, পূর্ণী, সুজন আরিফ, বিজয় মামুন, মেজবাহ বাপ্পী, ম্যাক আপেল সহ অনেকে।



বিভিন্ন পারফরমেন্সে অংশ নেন নুসরাত ফারিয়া, নায়ক সিয়াম আহমেদ, দীঘি, সাবিলা নূর, সুমী, আদর আজাদ, টিনা রাসেল, পুষ্পিতা, রমা, পায়েল ত্রিপুরা, ঈশিকা। কোরিওগ্রাফিতে ছিল ঈগল ড্যান্স গ্রুপ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অপু মাহফুজ ও কোনাল। ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এর প্রকল্প পরিচালক ছিলেন ইজাজ খান স্বপন। ২৮ অক্টোবর অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে।



‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২২’ পেলেন যারা

আধুনিক গান-শ্রেষ্ঠ শিল্পী : ফাহমিদা নবী

আধুনিক গান-শ্রেষ্ঠ সুরকার : কিশোর

আধুনিক গান-শ্রেষ্ঠ গীতিকার : আসিফ ইকবাল



শ্রেষ্ঠ ব্যান্ড : রেনেসাঁ

শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ারিং : আমজাদ হোসেন বাপ্পী

শ্রেষ্ঠ দ্বৈত সংগীতশিল্পী : হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা

শ্রেষ্ঠ ফোক ফিউশন শিল্পী : সাব্বির নাসির

শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী (পল্লীগীতি ও মরমী) : বাউল সুকুমার

ছায়াছবির গান- শ্রেষ্ঠ শিল্পী : ইমরান মাহমুদুল

ছায়াছবির গান- শ্রেষ্ঠ সুরকার : ইমন চৌধুরী

ছায়াছবির গান- শ্রেষ্ঠ গীতিকার : মীর সাব্বির

শ্রেষ্ঠ মিউজিক ভিডিও : পিপলু আর খান

শ্রেষ্ঠ নজরুল সংগীতশিল্পী : প্রিয়াঙ্কা গোপ



নজরুল বিষয়ক সংগীতশিল্পী ক্যাটাগরিতে কমিটি কর্তৃক নির্বাচিত বিশেষ পুরষ্কার : সাদিয়া আফরিন মল্লিক

শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত : শামা রহমান

শ্রেষ্ঠ নবাগত শিল্পী : নুজহাত সাবিহা পুষ্পিতা

শ্রেষ্ঠ যন্ত্রী শিল্পী (উচ্চাঙ্গ) : রুবা, টুংটাং, আশিক (দৃষ্টি প্রতিবন্ধী)

বিষয়ভিত্তিক গান-শ্রেষ্ঠ শিল্পী : ঝিলিক

বিষয়ভিত্তিক গান-শ্রেষ্ঠ সুরকার : শফিক তুহিন

বিষয়ভিত্তিক গান-শ্রেষ্ঠ গীতিকার : জুলফিকার রাসেল

গত চার দশকের ছায়াছবির সেরা গান গীতিকার : কবির বকুল, সুরকার : কৌশিক হোসেন তাপস, শিল্পী : চন্দন সিনহা এবং বিশেষ অবদানের জন্য শফিক তুহিন।

সেরা প্রযোজনা প্রতিষ্ঠান : টিএম রেকর্ডস।



আরও খবর 20

Sponsered content