Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

হালিশহর সিডিএ বালুর মাঠে কোরবানি পশুর হাট জমে উঠেছে: ক্রেতা-বিক্রিতারা সন্তুষ্ট প্রকাশ করেছে

  প্রতিনিধি ৩ জুন ২০২৫ , ১০:২০:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার আর ৩ দিন বাকি,এর মধ্যে বেশ জমে উঠেছে এবং বেচাকেনা আজ মঙ্গলবার বিকাল থেকে অনেক বেড়েছে।হাট ইজারাদার মিজানুর রহমান পারুলের তথ্য মতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় সাড়ে ৪ হাজার অধিক গরু এবার হাটে ঢুকেছে।

তিনি আরো জানান,গত২/৩ দিন প্রবল বৃষ্টির কারণে হাটে কিছুটা সমস্যা হলেও‌ কর্মী ভাইদের নিরালস পরিশ্রম করে আবারো বাজার প্রস্তুত করা হয়েছে। সার্বিক কার্যক্রমে কড়া নজরদারি সহ- নিরাপত্তা সহ গরু -ছাগল মহিষ স্বাস্থ্য সেবার জন্য পশু ডাক্তার এবং টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যাংক, বিকাশ ও নগদ একাউন্ট খুলে রাখা হয়েছে। এছাড়া জাল নোট শনাক্ত করতে বিভিন্ন ব্যাংকের শনাক্ত করণ মেশিন বসানো হয়েছে।

এই ঐতিহ্যবাহী দঃ হালিশহর হাটে দেশের বিভিন্ন অঞ্চলের গরু-ছাগল ট্রাকে ট্রাকে এসে খাইন- ডোগায় ভরপুর রয়েছে। কুষ্টিয়া, ফরিদপুর, বগুড়া, রাজশাহী,রংপুর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ চুয়াডাঙ্গা, নাটোর নেত্রকোনা,ময়মনসিংহ জেলা থেকে প্রচুর পরিমাণে গরু বিক্রয়ের জন্য এসেছে।

এদিকে আজ বিকেল পর্যন্ত সাদা বাবু নামে একটি সাদা গরু ১৩ লাখ টাকা দামের সর্বোচ্চ হাকা হয় বলে ব্যাপারী আবুল হাশেম জানান। হাট ইজারাদার পক্ষ থেকে সবাইকে জানান যে, কাল পরশু প্রচুর বেচা বিক্রি হবে বলে জানিয়েছেন।

আরও খবর 25

Sponsered content