Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে সংঘর্ষে ৩ মামলা

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৩ , ১১:১১:১২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের কোতোয়ালী ও খুলশী থানায় এলাকায় যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়ত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তিনটি মামলা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাতে নগরের কোতোয়ালী থানায় দুইটি ও খুলশী থানায় একটি পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়।




কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে আলমাস মোড়ে জামায়াত-শিবিরের উৎশৃঙ্খল নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতাসহ পুলিশের উপর হামলা করে। ঘটনাস্থল থেকে ৪০ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।

ঘটনাস্থল থেকে গ্রেফতার ৪০ জনসহ চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর মো. শাহাজাহানসহ ২৫ জনের নাম উল্লেখ করে থানায় দুটি মামলা করা হয়েছে। দুটি মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।




পুলিশের কাজে বাধা এবং হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির আওতায় মামলা দায়ের করা করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়ত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় খুলশী থানায় একটি পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। মামলায় গ্রেফতার ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।




মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে ৪টার দিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে নগরের আলমাস সিনেমা হলের সামনে থেকে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরে কাজীর দেউড়ি মোড়, ওয়াসার মোড়, জিইসি মোড় ও লালখান বাজারসহ নগরের বিভিন্ন স্থানে তা ছড়িয়ে পড়ে।




আরও খবর 25

Sponsered content