প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ১০:২৯:৫৬ প্রিন্ট সংস্করণ

উখিয়া প্রতিনিধি : ৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় কোর্টবাজার স্টেশন চত্বরে পরিবেশ পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
টিম প্রতিনিধি ওমর ফারুক বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি নৈতিক দায়িত্ব এবং স্বেচ্ছাসেবীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পুরো কর্মসূচি পরিচালনা করেন আলাউদ্দিন ও রুবেল বড়ুয়া রাজ।
তাঁদের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবীরা স্টেশন এলাকার ময়লা অপসারণ, পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেন। কর্মসূচিতে সাংগঠনিক শপথ পাঠের মাধ্যমে স্বেচ্ছাসেবীরা দেশকে আরও পরিচ্ছন্ন রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, বিডি ক্লিন উখিয়া সামনে আরও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ এবং তরুণদের সম্পৃক্ত করে নিয়মিত কর্মসূচি চালিয়ে যাবে।