Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

শাহ আমানতে বুধবার মধ্যপ্রাচ্যের ৭টি ফ্লাইট বাতিল

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২৬ , ১১:৩৩:৩৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম: ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ৮টি অ্যারাইভাল ফ্লাইট ও ৪টি ডিপার্চার ফ্লাইট আজ সচল ছিল।

সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দরের মোট ১৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

আরও খবর 25

Sponsered content