Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

৮০০ পরিবারে ঈদ উপহার দিলেন চসিক কাউন্সিলর

  প্রতিনিধি ২৮ মার্চ ২০২৪ , ১২:১৭:১৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: পবিত্র রমজান উপলক্ষে পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী ৮০০ পরিবারে ঈদ উপহার দিয়েছেন। বুধবার (২৭ মার্চ) সকালে স্থানীয় আজিম কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র রেজাউল করিম চৌধুরী।




মেয়র বলেন, মাহে রমজান আল্লাহর অশেষ নিয়ামতের মধ্য বিশেষ নিয়ামত। এই মাগফেরাতের মাসে আত্ম-সংযম ও সিয়াম সাধনায় নিজেকে শতভাগ আল্লাহর ইবাদতে নিয়োজিত করতে হবে এবং এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।




অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, নগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন ইবনে আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক পিয়ারু, রেখা আলম চৌধুরী, রুহল আমিন তপন, আবদুল মান্নান, পংকজ বৈদ্য সুজন, মনজুর খান, আবু সৈয়দ মাহমুদ প্রমুখ।




আরও খবর 25

Sponsered content