প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৫ , ৯:৩৮:০৩ প্রিন্ট সংস্করণ

উখিয়া প্রতিনিধি : শীতের মৌসুমে আসলে বাংলাদেশের খালে,বিলে,ঝিলে শত শত অতিথি পাখি খাদ্য অন্বেষণ ও প্রজনন উদ্দেশ্য ছুটে আসে বিভিন্ন জলাশয় ও হাওর এলাকায়। তার ব্যতিক্রম হয়নি উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী মাছকারিয়া ডেবাতেও। শত শত অতিথি পাখি ছুটে এসেছে ঐতিহ্যবাহী মাছকারীয়ার ডেবায়।
এই সুযোগে কিছু সুবিধাবাদী দুষ্ট চক্র পশু শিকারী ককসিট দিয়ে কৃত্রিম বক পাখি বানিয়ে ফাঁদ এটেঁ জাল বসিয়ে পাখি শিকারে ব্যস্ত হয়ে পড়েছে। এতে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্যের নান্দনিক সৌন্দর্য এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ।
কৃত্রিম উপায়ে পাখি শিকারের খবর জানতে ৬ ডিসেম্বর শনিবার সকালে উখিয়া উপজেলার রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান নেতৃত্বে বনকর্মীর একটি শক্তিশালী টিম ও স্বেচ্ছাসেবক দল নিয়ে কৃত্রিম ফাঁদ ধ্বংস ও অতিথি পাখি উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এই সময় বেশকিছু অতিথি পাখি শিকারী জাল ও অতিথি পাখি উদ্ধার করা হয়।
রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, এই অভিযান অব্যাহত থাকবে এবং দুষ্কৃতকারী পাখি শিকারীদের বন মামলায় আসামি করে কঠিন শাস্তি প্রদান হবে বলে হুশিয়ারী করে দেন।