Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

ধর্মঘট প্রত্যাহার, চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্বাভাবিক যান চলাচল

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৪৫:০২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: পরিবহন শ্রমিকদের মারধর ও চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রাম থেকে কক্সবাজারের রুটের বাস ধর্মঘট চার ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।

রোববার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নগরের কর্ণফুলী নদী সংলগ্ন নতুন ব্রিজ চত্বরে চালক-সহকারীরা অবস্থান নিয়ে কক্সবাজারের দিকে বাস চলাচল বন্ধ করে দেয়।




পরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানের অনুরোধে দুপুর ২টায় ওই ধর্মঘট প্রত্যাহার করা হয়।

আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি নুরুল কবীর বলেন, চট্টগ্রামের চন্দনাইশে ইউনিয়নের একটি পক্ষ অপর পক্ষের শ্রমিকদের মারধর ও অপহরণের অভিযোগে কক্সবাজার রুটে তারা গাড়ি চালানো বন্ধ করে দেন।




এছাড়া ইউনিয়নের পক্ষে প্রতিটি বাস থেকে চাঁদা আদায় বন্ধ করাসহ বিভিন্ন দাবিও তাদের রয়েছে।

এছাড়া আরাকান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছার দীর্ঘদিনের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করায় কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সরকার পতনের পর শ্রমিকদের একটি অংশ কমিটির পরিবর্তন চাইছেন।

আরও খবর 25

Sponsered content