প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ , ১২:৪৫:৫৬ প্রিন্ট সংস্করণ

মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া: কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ পবিত্র ঈদ উপলক্ষে কুতুবদিয়া দ্বীপের সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার (২৭ মার্চ) সকাল প্রায় ৮টার দিকে তিনি বড়ঘোপ ঘাট দিয়ে কুতুবদিয়ায় পৌঁছান। সেখানে পৌঁছেই তিনি হাফ ম্যারাথন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
পরে তিনি উপজেলা সদরে অবস্থিত কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৬ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এরপর তিনি আলী আকবর ডেইল ইউনিয়ন, বড়ঘোপ বাজার, কৈয়ারবিল ইউনিয়ন, দক্ষিণ ধুরুং, উত্তর ধুরুং ইউনিয়ন এবং লেমশীখালীসহ বিভিন্ন এলাকায় সরাসরি গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
তখন তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি আশ্বস্ত করেন যে, চলতি বছর ইর্মাজিসি বেড়িবাঁধ জিওব্যাগের মাধ্যমে হলেও জোয়ারের পানি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমেদ চৌধুরী, সদস্য সচিব এম এ ছালাম কুতুবীসহ উপজেলা এবং ইউনিয়নের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মগডেইল মাস্টার তালেব উল্লাহ মড়েল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইনসাফ সোসাইটির আয়োজিত ভলিবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন।