Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

মুম্বাই পুলিশের তলবে হাজির হননি তামান্না, চেয়েছেন সময়

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৪ , ১১:৪০:২৩ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক :অনলাইনে আইপিএলের বেআইনি সম্প্রচারকাণ্ডে নাম জড়িয়েছে দক্ষিণ ভারতের অভিনেত্রী তামান্না ভাটিয়ার। মহারাষ্ট্র পুলিশের সাইবার অপরাধ দমন শাখার তরফে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ কারণে ২৯ এপ্রিলের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ পেয়েছিলেন অভিনেত্রী। তবে হাজিরা দিতে না এসে কিছুটা সময় চেয়েছেন তামান্না।
সোমবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন।




গণমাধ্যমটি তার প্রতিবেদনে জানিয়েছে, গত বছর ‘ফেয়ার প্লে’ নামের একটি অ্যাপে বেআইনিভাবে আইপিএলের সম্প্রচারের অভিযোগ ওঠে। এর আগে ‘মহাদেব বেটিং’ অ্যাপ কাণ্ড প্রকাশ্যে আসে। তদন্তে পুলিশ দাবি করেছে, দু’টি অ্যাপের মধ্যে যোগসূত্র রয়েছে।

ওই অ্যাপের প্রচারের সঙ্গে জড়িত থাকার কারণে অতীতে অভিনেতা রণবীর কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, সঙ্গীতশিল্পী বাদশাসহ একাধিক বলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। এবার ‘ফেয়ার প্লে’ অ্যাপ সূত্রেই পুলিশ তামান্না ভাটিয়াকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে।




সম্প্রতি এই ঘটনার জেরে ২৩ এপ্রিল অভিনেতা সঞ্জয় দত্তকেও পুলিশ ডেকে পাঠায়। কিন্তু দেশের বাইরে থাকায় তিনি হাজিরা দিতে পারেননি। এদিকে ২৯ এপ্রিল সোমবার, হাজিরা দেওয়ার কথা ছিল তামান্না ভাটিয়ার। তবে অভিনেত্রী সাইবার সেল টিমকে জানিয়েছেন, তিনি আপাতত মুম্বাইয়ে নেই। ফের হাজিরার তারিখ নির্ধারণ করা হলে, সেদিন উপস্থিত থাকতে পারবেন।




উল্লেখ্য, ২০২৩ সালে পুলিশে অভিযোগ দায়ের করেছিল আইপিএলের সম্প্রচারের স্বত্ব থাকা কোম্পানি। তাদের অভিযোগে বলা হয়েছিল, অনলাইন বেটিং অ্যাপ ‘ফেয়ার প্লে’ বেআইনিভাবে আইপিএল ম্যাচের সম্প্রচার করছে। বেআইনি সম্প্রচারের জন্য সংস্থাটির ১০০ কোটি টাকার বেশি লোকসান হয়েছে বলে দাবি করা হয়।

আরও খবর 20

Sponsered content