প্রতিনিধি ২ মে ২০২৫ , ৮:৩৮:৪৫ প্রিন্ট সংস্করণ

আহমদুল হক: ” সু-পথে প্রতিষ্ঠিত হয়, মানব কল্যাণে অবদান রাখি” এই স্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার (০১লা মে) বিকাল ০৪টায় রামু ইকরা মডেল একাডেমি মিলনায়তনে উক্ত সংগঠনের যাত্রা শুরু হয়।
সোসাইটির উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান,আতাউল হাসান ও তৌহিদুল হাকিম জুয়েল সবার সর্ব সম্মতিক্রমে ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে ২০১১ ব্যাচের শিক্ষার্থী নাঈমউদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে ২০১৫ ব্যাচের শিক্ষার্থী মো: রিয়াজুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন মোবাশ্বের আহমেদ (অর্থ সম্পাদক) আহমেদুল হক (সদস্য), জয়নাল আবেদীন (সদস্য) ও মো: ইলিয়াস (সদস্য)।