প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ , ১২:৪৯:২২ প্রিন্ট সংস্করণ

ক্রীড়া ডেস্ক: নগরীর ৩৯ নং ওয়ার্ডের বাফুফের ওয়ান স্টার লাইসেন্স প্রাপ্ত একাডেমি চট্টগ্রাম ” দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি” আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপ অ-১৪ একাডেমি কাপ ফুটবলে অংশগ্রহণ করতে প্রস্তুতি হিসেবে বেশ কয়েকটি প্রস্তুতি ও প্রীতি ফুটবল ম্যাচ খেলার মধ্যে দিয়ে বাছাইকৃত অ-১৪ দল জোর প্রস্তুতি নিচ্ছে।
সেই লক্ষ্যে আজ শনিবার বিকেলে ১১ তম প্রস্তুতি ম্যাচ অ-১৫-১৬ সম্মিলিত একাদশের সঙ্গে লড়াই করে ৫-২ গোলে হেরেছে দল অ-১৪ ।
খেলায় বাজে গোল কিপিংয়ের জন্য খেলার প্রথমার্ধে ৪- গোলে পিছিয়ে পড়ে দলনেতা রিফাতের অ-১৪ দল।১৫ দলের জিসান, রাহুল ও আরাফাত গোল করেন এবং ১৪ দলের পক্ষে জিসান ছোট ও রবিউল ২ গোল পরিশোধ করে।খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সহকারী কোচ মোঃ মামুন ও মাঠ সমন্বয়কারী আমির খন্দকার।
খেলা শুরুর প্রাক্কালে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন একাডেমির পরিচালক,টিম ম্যানেজার ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন । সোমবার ও বৃহস্পতিবার বিকেলে আরো দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে কোচিং স্টাফ সূত্রে জানা গেছে।