Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির কর্মসূচি পালন

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৬ , ১২:১৪:২৫ প্রিন্ট সংস্করণ

ক্রীড়া ডেস্ক: জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রামের দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিতে ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ক্রীড়া দিবস পালন করেছে।

বিকেলে নিয়মিত অনুশীলনের পূর্বে একাডেমির পক্ষ থেকে প্রীতি ফেয়ার প্লে প্রদর্শনী ফুটবল ম্যাচ, ডিসপ্লে ও ফুটবল বিষয়ে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা এবং টিফিন বিতরণ।

এর আগে সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য রেলীতে অংশগ্রহণ করেছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।
দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ ও জেলা ফুটবল মোঃ মামুন, মাঠ সমন্বয়কারী আমির খন্দকার, পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন, সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, নির্বাহী সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার, সদস্য মোঃ সেলিম উদ্দীন, অভিভাবক সদস্য মোঃ মোতাহের হোসেন বাদল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রীড়া হলো পেশা, পরিবার পেলো ভরসা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি পূর্ণোদ্যমে এগিয়ে চলেছে। আগামী ১৫ এপ্রিল থেকে বাফুফের চ্যাম্পিয়নশিপ একাডেমি কাপ (অ-১৪) ফুটবলের জন্য অনুশীলন অব্যাহত রয়েছে ।

 

আরও খবর 16

Sponsered content