Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

মাসুদের লক্ষ্য সাকিবদের কাছ থেকে দুই পয়েন্ট আদায় করা

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২২ , ১০:১৭:৩৮ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচে আগামীকাল অ্যাডিলেডে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ। অল্প হলেও দুই দলের জন্যই টিকে আছে সেমির স্বপ্ন। তবে নেট রান রেটের মারপ্যাচ কাটিয়ে সেমির হাসি কে হাসবে সেটা বলা মুশকিল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে তাই দুটি পয়েন্ট নিজেদের দখলে আনতে চান পাকিস্তানের ব্যাটার শান মাসুদ।



আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলতে এসে মাসুদ বলেন, ‘আমাদের হাতে যা আছে আমরা সেটির ওপর পুরো মনোযোগ দেব। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ, দুই পয়েন্ট পাওয়ার আছে। আমরা চেষ্টা করবো ম্যাচটি জিতে অন্য দলগুলোর কাজ কঠিন করতে। এই গ্রুপের শেষ বল হওয়া পর্যন্ত আশা থাকবে। দলের অবস্থাও খুব ভালো। আমি মনে করি কালকে ম্যাচে ভালো সুযোগ আছে।’



আগের দুই হারা ম্যাচ থেকেও নিজেদের শিক্ষা নেওয়ার আছে বলে বিশ্বাস মাসুদের। সেরা পারফর্ম করে ম্যাচ বাই ম্যাচ উন্নতির চিন্তা এই টপ অর্ডার ব্যাটারের। মাসুদ বলেন, ‘দুই ম্যাচ যেভাবে হেরেছি সেটি দলের জন্য খুব ডিমরালাইজিং ছিল। দলের জন্য এটিই শিক্ষা হতে পারে যে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ উন্নতি করে যেতে হবে।’



মাসুদ যোগ করেন, ‘বাংলাদেশের বিপক্ষে এ্টাই চেষ্টা থাকবে। আমাদের পারফরম্যান্স যেন আরও উন্নতি ঘটাতে পারি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেসব ভুল করেছি সেগুলো যেন আর না হয় এবং ভালো বিষয়গুলো আরও ভালো করতে পারি। কালকেও পাকিস্তান পুরোপুরি পেশাদার থাকবে।’



আরও খবর 16

Sponsered content