Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

বিশ্বকাপে আলো ছড়ানো সাইবারিকে দলে ভেড়াল বায়ার্ন মিউনিখ

  প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ১২:৪৮:৪৮ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার যেন হাতেনাতেই পেলেন মরক্কোর ফরোয়ার্ড ইসমাইল সাইবারি। বিশ্বকাপের মাঝপথেই তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে জার্মানির শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখ।

বুধবার আনুষ্ঠানিকভাবে সাইবারির সঙ্গে চুক্তির ঘোষণা দেয় বায়ার্ন। ইতোমধ্যে বিশ্বকাপে মরক্কোর হয়ে তিনটি গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে দলের একমাত্র গোলটি করেছিলেন তিনি। এরপর স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষেও একটি করে গোল করেন।
শুধু গোলই নয়, নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের টাইব্রেকারে শেষ ও জয়সূচক পেনাল্টিটিও নেন সাইবারি। তার সেই সফল শটেই শেষ ষোলো নিশ্চিত করে মরক্কো।

নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ কানাডা।
স্থানান্তর-বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেন থেকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে সাইবারিকে দলে নিয়েছে বায়ার্ন মিউনিখ।

গত মৌসুমে ডাচ লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাইবারি। পিএসভির হয়ে তিনবার লিগ শিরোপা জেতা এই ফরোয়ার্ড গত তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৪২ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৯টি গোল।

বেলজিয়ামে বেড়ে ওঠা সাইবারি ফুটবলের হাতেখড়ি নেন দেশটির দুই ঐতিহ্যবাহী ক্লাব আন্ডারলেখট ও জেঙ্ক-এর যুব একাডেমিতে। পরে পিএসভি আইন্দহোভেনের দ্বিতীয় দলে যোগ দিয়ে নিজের প্রতিভার প্রমাণ দেন। সেখান থেকেই জায়গা করে নেন মূল দলে, আর এরপরই মরক্কো জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন।

আরও খবর 16

Sponsered content