Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

নারিকেল তলা স্পোর্টিং ক্লাবের রোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট : টিম ৩৯ চ্যাম্পিয়ন

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৬ , ১১:৫৯:১৩ প্রিন্ট সংস্করণ

ক্রীড়া ডেস্ক: নগরীর ৩৯ নং ওয়ার্ডস্থ নারিকেল তলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে টিম ৩৯ । ৯ এপ্রিল,বৃহস্পতিবার রাতে মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি উদ্ধোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান পারুল।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রাসেদুজ্জামান রাসেল, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এম এ হাসান, ক্রীড়া সংগঠক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ওমর ফারুক, ক্রীড়া সংগঠক বাবুল হোসেন বাবলা,ক্রিকেটার মোহাম্মদ ফয়সাল।

এছাড়াও আয়োজক রোহান স্মৃতির পক্ষে মো: রায়হান আলম তুসরিফ ,মো: আশিক ইলাহি শোয়াইব,মো: আদনান খান, মো: আবু আরমান সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় টিম ৩৯ এস কে স্মৃতি কে ১৮ হারিয়ে ট্রফি সহ ১২ হাজার টাকা লাভ করেন এবং রানার্স আপ এস কে স্মার্ট ট্রফি সহ নগদ ৮ হাজার টাকা লাভ করেছেন।

টুর্নামেন্টের সেরা বোলিং পুরস্কার লাভ করে ডিএমসিসির খেলোয়াড় ও ফাইনালে ম্যান অফ দা ম্যাচ পুরস্কার জিতেছেন জয়ী দলের অভি।

আরও খবর 16

Sponsered content