Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

নারীদের প্রতি অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রুবাবা দৌলা

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৫ , ৯:৩১:৩৫ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন রুবাবা দৌলা। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্যে তিনি জানিয়েছেন নিজের অনুভূতি, লক্ষ্য এবং নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে দৃঢ় অবস্থানের কথা।

রুবাবা দৌলা বলেন, ‘আমি আসলে খুবই আনন্দিত আপনাদের সামনে আসতে পেরে। খুবই সম্মানিত বোধ করছি যে এই দায়িত্বটি আমাকে দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য থাকবে ক্রিকেটের মান আরও উন্নত করা, সবাই মিলে সামনে এগিয়ে যাওয়া।’

তিনি আরও যোগ করেন, ‘আজ আমি শুধু বিসিবি পরিচালক হিসেবে দাঁড়িয়ে আছি, তা নয়; আমি একজন নারী হিসেবেও দাঁড়িয়ে আছি। দেশের প্রেক্ষাপটে নারীরা অনেক দূর এগিয়েছে, আমরা সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে চাই।’

বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে রুবাবা দৌলা স্পষ্ট করে জানান, নারীদের প্রতি যে কোনো ধরনের অসদাচরণের ক্ষেত্রে থাকবে ‘জিরো টলারেন্স’ নীতি।

তার ভাষায়, ‘আমি চাই নারী ক্রিকেটারদের সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করতে। যে কোনো ধরনের হেনস্তার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।’

রুবাবা দৌলা বলেন, বিসিবির এই নতুন অধ্যায়ে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব আরও বিস্তৃত করতে চান তিনি। নারী ক্রিকেটের বিকাশে পরিকাঠামো ও পেশাদার মান বাড়ানোর দিকেও নজর থাকবে তার।

আরও খবর 16

Sponsered content