Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

শেখ হাসিনা এবং উন্নয়ন একাকার হয়ে গেছে: শিক্ষামন্ত্রী

  প্রতিনিধি ১ জুলাই ২০২৩ , ১০:৩৬:৫৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনা হলেন উন্নয়নের মূল ধারার বাতিঘর। শেখ হাসিনার কাজের যে বিশালত্ব, যে গভীরতা, তার কাজের যে বিশ্বময়তা, যে সুদূরপ্রসারী প্রভাব এবং ইতিহাসের ওপর তার যে প্রভাব, তা দিয়ে আজকে শেখ হাসিনা আর বাংলাদেশ একাকার হয়ে গেছে।শেখ হাসিনা এবং উন্নয়ন একাকার হয়ে গেছে।




শুক্রবার (৩০ জুন) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘চাঁদপুর জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ এর যুগপূর্তি মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনা তার কাজের বিশালতায় নিজেকে এগিয়ে নিয়ে গেছেন। দেশে আজ কোনো কিছুতে ঘাটতি নেই। আমাদের এই দেশটি যেভাবে উন্নয়নের গতিতে এগিয়ে যাচ্ছে সে অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।




অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র ও বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মো. জিল্লুর রহমান।




সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক আ ন ম শামীম হাসান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক নাছরিন আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও আমন্ত্রিত সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।




আরও খবর 17

Sponsered content