Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

জলবায়ু ইস্যুতে বৈশ্বিক কাঠামোর আমূল পরিবর্তন চান ড. ইউনূস

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ৪:১৬:৫৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নিট-শূন্য কার্বন নিঃসরণ ও চরম বৈষম্য দূরীকরণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে জলবায়ু পদক্ষেপের জন্য বৈশ্বিক কাঠামোর আমূল পরিবর্তন প্রয়োজন।




বুধবার নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট ফরোয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করতে নিউইয়র্ক টাইমস উদ্ভাবক, কর্মী, বিজ্ঞানী ও নীতিনির্ধারকদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। এটি নিউইয়র্ক টাইমস স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের রাজনৈতিক ও নীতিগত চ্যালেঞ্জসমূহ খোলামেলা আলোচনা হয়। মুহাম্মদ ইউনুস জেন গুডাল ও আরজে স্ক্যারিঞ্জ প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।




বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস জলবায়ু পরিবর্তনের কিছু বিরূপ প্রভাবের সম্মুখীন একটি দেশকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

তার দেশের মতো দেশগুলোর কাছে ধনী দেশগুলোর কী ঋণ রয়েছে জানতে চাইলে ড. ইউনূস বলেন, নিট-শূন্য কার্বন নিঃসরণ ও চরম সম্পদ বৈষম্য দূরীকরণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে জলবায়ু পদক্ষেপের জন্য বৈশ্বিক কাঠামোর আমূল পরিবর্তন প্রয়োজন।




তিনি বলেন, ‘আপনারা আমাদের ওপর যে সমস্ত ধ্বংসের ভার চাপিয়েছেন, তা কেন আমরা বহন করব? যেখানে এর ‘কারণ আপনারা। আমরা ফলাফল। ’

সূত্র: বাসস

আরও খবর 17

Sponsered content