প্রতিনিধি ৭ মে ২০২৬ , ১২:৫৪:০৭ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোগদান করলেন রবিউল আলম খান। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সাম্প্রতিক এক অফিস আদেশে তাকে এই পদে পদায়ন করা হয়।
জানা যায়, রবিউল আলম খান এর আগে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনিক প্রয়োজনেই তাকে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
একই আদেশে ফটিকছড়ি থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিমকে বদলী করে রাঙ্গুনিয়া সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট আদেশে তাকে দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
ফটিকছড়ির নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব গ্রহণের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে বলে আশা করছেন এলাকাবাসী।