প্রতিনিধি ২৩ জুলাই ২০২৫ , ১০:২৩:৫৫ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আধ্যাত্নিক নগরী নামে খ্যাত গাউছুল আজম মাইজভান্ডারি তরিকতের জিম্মাদার অছিয়ে গাউছুল আজম সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারির (দেলা ময়না) ৪র্থ সন্তান রাহবারে আলম মোনতাজেমে জিম্মাদার ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি ২৩ জুলাই বুধবার সকাল ছয়টায় মাইজভান্ডারী দরবার শরীফের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। আজ বাদে এশা মাইজভান্ডারী দরবার শরীফের শাহী ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
শাহজাদা ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির ইন্তেকালে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।