Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম-২ ফটিকছড়িতে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৩ , ১১:১০:৪৪ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম নওশের ও মোহাম্মদ রিয়াজ উদ্দিনের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে।




চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ রোববার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে মনোনয়ন পত্রের সঙ্গে নিজ নির্বাচনী আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়।




কিন্তু উক্ত প্রার্থীরা জমা দেওয়া ভোটারের স্বাক্ষর ‘ত্রুটিপূর্ণ’ হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা বলেন, ‘ভোটারের স্বাক্ষরে সমস্যার কারণে ফটিকছড়িতে ৩জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আরও খবর 27

Sponsered content