Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

স্থানীয় পর্যায়ে ন্যায় বিচারক প্রাপ্তিতে রাউজান উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৬ জুন ২০২৫ , ১০:৪৪:১৬ প্রিন্ট সংস্করণ

রাউজান প্রতিনিধি: অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির লক্ষ্যে সরকার চালু করেছে গ্রাম আদালত ব্যবস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় দেশের ৬১টি জেলার প্রতিটি ইউনিয়নে এ প্রকল্প চলমান রয়েছে।

রাউজান উপজেলার গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমের অগ্রগতি (এপ্রিল-জুন) ২০২৫ পর্যন্ত মামলা গ্রহণ, নিষ্পত্তি ও এজলাস ব্যবহারের বিষয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিসান বিন মাজেদ। তিনি বলেন, “রাউজান উপজেলার ছোটখাটো বিরোধ নিষ্পত্তি ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিমাসে প্রতিটি ইউনিয়নে গড়ে ৪টি মামলা গ্রহণ ও ৩টি মামলা নিষ্পত্তি করার বিষয়ে আলোচনা করেন। ইউনিয়ন পরিষদের আইনশৃঙ্খলা সভায় গ্রাম আদালতের বিষয়টি নিয়মিত আলোচনায় আনা এবং এজলাস ব্যবহারে প্যানেল চেয়ারম্যানদের আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো ওসমান গণি বলেন আমাদের মামলার লক্ষ্য অর্জনের পাশাপাশি আদালত আইন-২০০৬ ও বিধিমালা অনুসরণ করে এখতিয়ারভূক্ত মামলা গুলো গ্রহন করা ও মামলার রিপোর্ট নিদিষ্ট সময়ের উপজেলায় প্রদান করার জন্য বলা হয়।

সভার সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মিল্টন চাকমা । সভায় আরও উপস্থিত ছিলেন গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা, উপজেলার সকল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা সমন্বয়কারী মো. ওসমান গণি, মিল্টন চাকমা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আরও খবর 27

Sponsered content