Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিএনপির চমক: প্রার্থী বদলে ধানের শীষ পেলেন আসলাম চৌধুরী

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ১১:১৩:৩৭ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে নির্বাচনী দৌড়ে শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আসনটিতে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীকে পরিবর্তন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাসভবনে দলীয় নেতা–কর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে মনোনয়ন চিঠি প্রদর্শন করেন আসলাম চৌধুরী। এ সময় তিনি বলেন, দলের ভেতরের সব মতভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার এখনই সময়।

এর আগে গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম–৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেন। ঘোষণার পর ১৮ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং মাঠপর্যায়ে প্রচারণায় সক্রিয় ছিলেন।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান জানান, দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীতাকুণ্ড আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে এবং আসলাম চৌধুরীই এখন দলের চূড়ান্ত প্রার্থী।

মতবিনিময় সভায় আসলাম চৌধুরী আরও বলেন, “কাজী মোহাম্মদ সালাউদ্দিন একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তিনি ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সবাইকে সঙ্গে নিয়েই আমরা নির্বাচনী লড়াই চালাব।”

প্রার্থী পরিবর্তনের বিষয়ে জানতে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ভাই ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “দলের সিদ্ধান্তই চূড়ান্ত। যিনি মনোনয়ন পাবেন, তাঁর পক্ষেই সবাই কাজ করব।”

উল্লেখ্য, ৩ নভেম্বর প্রার্থী ঘোষণার পর আসলাম চৌধুরীর অনুসারীরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে নামেন। এসব ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়। অন্যদিকে, কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীরা ওই দিন আনন্দমিছিল করেন। এরপর থেকে দুই পক্ষ আলাদাভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছিলেন।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন জানান, গত ২০ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ সভায় অংশ নেন আসলাম চৌধুরী। সেখানেই তাঁকে মৌখিকভাবে চূড়ান্ত প্রার্থী হিসেবে জানানো হয়। পরে বিষয়টি লিখিতভাবে নিশ্চিত করা হয়।

আরও খবর 27


Warning: Undefined variable $current_post_type in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 180

Warning: Undefined variable $post_id in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 181

ফটিকছড়ির বিবিরহাট বাসস্ট্যান্ডে থেকে চাঁদাবাজির অভিযোগে ৫ জন আটক

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর জীবনী আলোচনা, র‌্যালী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ফটিকছড়িতে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে মহান ১০ পৌষ উপলক্ষে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক-কম্বল বিতরণ

ফটিকছড়িতে আর্ন্তজাতিক নারী ও বেগম রোকেয়া দিবস পালিত

রাউজান প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি বেলাল উদ্দীন, সম্পাদক নেজাম উদ্দিন রানা

Sponsered content