Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

রাউজানে আবারও গুলিতে খুন

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৫ , ১০:০৯:২৮ প্রিন্ট সংস্করণ

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাউজান পৌরসভার রশিদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলমগীর ওরফে আলম। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানাতে পারব।’

এর আগে গত ৭ অক্টোবর হাটহাজারীতে মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারীদের ছোড়া গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামে এক বিএনপি কর্মী নিহত হন। আবদুল হাকিম রাউজানের বাসিন্দা।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে রাউজানে অন্তত ১৭ জন খুনের শিকার হয়েছেন।

আরও খবর 27

Sponsered content