Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

হাটহাজারীতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

  প্রতিনিধি ৫ মে ২০২৬ , ১২:৩১:০৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী-তে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ঐক্য ও অধিকার রক্ষার লক্ষ্যে “হাটহাজারী মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন”-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৩ মে) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি রেস্টুরেন্টে আয়োজিত সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দিনটি ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, যা সংগঠনের সূচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক জনকণ্ঠের হাটহাজারী প্রতিনিধি মোঃ ওসমান গনিকে আহ্বায়ক এবং সিপ্লাস টিভির রিপোর্টার মোঃ শোয়াইবকে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি এইচ এম এরশাদ আলী, অর্থ সচিব হিসেবে বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আবু নোমান নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—সিনিয়র সদস্য হিসেবে নিউজনাও২৪-এর প্রতিনিধি মোঃ মহিউদ্দিন এবং সদস্য হিসেবে টিবিএন২৪-এর মোঃ ইরফান ও দৈনিক চট্টলার খবরের মোঃ শহিদুল ইসলাম।

নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ ওসমান গনি বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সংগঠনের যাত্রা শুরু হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি উল্লেখ করেন, এখনো অনেক সাংবাদিক নানা বাধা, হুমকি ও চাপের মধ্যে কাজ করছেন। হাটহাজারীর সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে চান এবং এই সংগঠন তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় ভূমিকা রাখবে।

সদস্য সচিব মোঃ শোয়াইব বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি হলেও বাস্তবতায় অনেক সাংবাদিক ঝুঁকি নিয়ে কাজ করছেন। এই সংগঠন তাদের পাশে দাঁড়ানোর একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং সাংবাদিকদের নির্ভয়ে সত্য প্রকাশে সহায়তা করবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন এই সংগঠন হাটহাজারীতে পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর 27

Sponsered content