Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি কলেজ মাঠে বিএনপির সমাবেশ শুক্রবার

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ১১:০৫:০৮ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ফটিকছড়িতে আগামীকাল মহাসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে লাখো মানুষের উপস্থিতির টার্গেট করেছে আয়োজকরা ।

আগামীকাল শুক্রবার দুপুর ২ টা থেকে ফটিকছড়ি কলেজ মাঠে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।

এদিকে আগামীকালের মহাসমাবেশ সফল করতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে এক সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব সরওয়ার আলমগীর বলেন ‘ আগামীকালের সমাবেশ বিএনপি পরিবারের মিলন মেলা হবে । ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপি পরিবারের স্বেচ্ছাসেবকদলসহ পুলিশ প্রশাসন থাকবে।

তিনি বলেন, দেশের ভেতর ও বাহিরে ষড়যন্ত্র চলছে। তাই সম্প্রতি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন । সেই আলোকে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস সাহেব ইতিমধ্যে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের সাথে বসে আলোচনা করে সকল ষড়যন্ত্র মোকাবেলায় একমত প্রকাশ করেছেন ৷ এটি তারেক রহমানের জাতীয় ঐক্যের ডাকের প্রতিফলন । তিনি বিএনপির মহসমাবেশ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম (বি.এ), মহিউদ্দিন আজম তালুকদার, তাহের সিদ্দিকী, এস এম শফিউল আলম প্রমূখ।

আরও খবর 27

Sponsered content