Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে ক্যান্সার ইনস্টিটিউটের শুভ উদ্বোধন

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৩ , ৯:৪০:৫৭ প্রিন্ট সংস্করণ

মু: হোসেন বাবলা:: চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন, চট্রগ্রাম মা ও শিশু হাসপাতালের অন্যতম প্রকল্প “চমাশিহা ক্যান্সার ইনস্টিটিউট ও রির্সাচ সেন্টারের শুভ উদ্ভোধন করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম চেম্বারের সাবেক ৩ বারের নির্বাচিত সভাপতি আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ(এমপি) ।




ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও দৈনিক আজাদীর সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক লায়ন এম এ মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১০এর নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন বাচ্চু,চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, ক্যান্সার ইনস্টিটিউটের কো- চেয়ারম্যান এস এম আবু তৈয়ব।




অন্যান্যর মধ্যে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন,ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, সহ-সভাপতি আব্দুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার লায়ন মোঃ জাবেদ আফছার চৌধুরী, সৈয়দ আজিম উদ্দিন,লায়ন অধ্যক্ষ সানা উল্লাহ, পরিচালক প্রশাসন ডা: নূরুল হক,ক্যান্সার হাসপাতালের বিভাগীয় প্রধান ডা: শেফাতুজাহান , প্রফেসর ডা.কামরুজ্জামান চৌধুরী সহ আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।




০৫ নভেম্বর রোববার সকাল সাড়ে ১১টায় হাসপাতালের নতুন ভবনের দক্ষিণ পাশে প্রায় ১০০ শয্যার ক্যান্সার ইনস্টিটিউটে বিশ্বমানের স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নিয়ে সমগ্র চট্টগ্রামবাসীর পাশে রেড়িয়েশন, সার্জিক্যাল, মেডিকেল অনকোলজি, হেমাটোলজি এবং পেডিয়াট্রিক হেমাটোলজি ও অনকোলজি বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিনিয়ত সেবায় নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন।

এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থেকে দেশবাসীকে বিভিন্ন স্তরের সেবায় নিয়োজিত রয়েছে। বিশেষ করে করোনা কালে স্বাস্থ্য সেবা দিয়ে গণ মানুষের জীবন মান উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছে। আগামীতে ও দেশের মানুষের জন্য কাজ করে সরকার ক্ষমতায় আসার জন্য সবার দোয়া কামনা করছি।




আরও খবর 25

Sponsered content