Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

নিখোঁজের ৪ দিন পর কালুরঘাট এলাকা থেকে শিশুর লাশ উদ্ধার

  প্রতিনিধি ২৩ জুন ২০২৫ , ১১:০০:৪৫ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ির দেড় বছর বয়সী শিশু তানিয়া নিখোঁজের চার দিন পর হালদা নদীর চট্টগ্রামের কালুরঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করেছে নৌবাহিনী। ২২ জুন রোববার বিকেলে তাহিয়ার মরদেহ উদ্ধার করা হয়। শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করে হালদা নদীতে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছে তাহিয়ার পরিবার।

সে ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের সৈয়দ বাড়ির মানিক ড্রাইভারের মেয়ে।

স্হানীয় সূত্রে জানা যায়, গত ১৯জুন বৃহস্পতিবার সকালে হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশু তাহিয়া। তখন সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে চার দিন পর তার মরদেহ উদ্ধার করা হয় চট্টগ্রামের কালুরঘাট এলাকার হালদা নদী থেকে।দেড় বছরের শিশুর লাশ এতোদুরে কিভাবে গেলো? সেটাই সবার প্রশ্ন।

২৩ জুন সোমবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাহিয়ার মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে, হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় ।

পরিবারের অভিযোগ, তাদের শিশুকন্যাকে কেউ হত্যা করে লাশ হালদা নদীতে ফেলে দিয়েছে। তবে কীভাবে তাহিয়ার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর 27

Sponsered content