প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৫ , ১০:৫৮:১০ প্রিন্ট সংস্করণ

সিরাজুল কবির বুলবুল, উখিয়া, কক্সবাজার: উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উখিয়া সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় ১৯২২ সালে। বিভিন্ন সময় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন জেলা থেকে জাতীয় পর্যায়ে। এটি উখিয়া উপজেলা মডেল প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিদ্যালয়টি উখিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃত। এই স্কুলে পড়াশোনা করে ৭৭৮ জন ছাত্র ছাত্রী পাঠদান করেন ১৩ জন শিক্ষক।
এলাকাবাসী জানান, এই স্কুলে আমাদের ছেলে-মেয়েরা পড়াশনা করে। যতক্ষণ স্কুল থেকে ফিরে আসেনা ততক্ষণ পর্যন্ত আমি উৎকন্ঠায় থাকি। স্কুলটি উখিয়া সদর স্টেশনে হওয়ায় প্রধান সড়ক পারাপার খুবই বিপদজনক। সময় অসময়ে স্কুল গেইটে পার্কিং করে প্রাইভেট গাড়ী যা স্টুডেন্টদের স্বাচ্ছন্দ্য চলাফেরায় ব্যাঘাত সৃষ্টি হয়।
সবচেয়ে ঝুঁকি স্কুল ছুটির পর প্রধান সড়ক পারাপার এই সময় অসংখ্য গাড়ী তীব্রগতিতে ছুটে যায় গন্তব্যে তখন শিশুদের রাস্তা পার হতে অনেক ঝুঁকি মধ্যে পড়তে হয়। এর পূর্বেও রাস্তা পার হওয়ার সময় ব্যাটারীচালিত গাড়ির ধাক্কা এক শিশু মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়। একটু বেখেয়ালি হলে গাড়ির ধাক্কা খেয়ে ঝরে যেতে পারে কোমলমতি শিশুর প্রাণ।
অভিবাভকদের প্রাণের দাবি অনতি বিলম্বে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগোয়া প্রধান সড়কে একটি স্থায়ী স্পীড ব্রেকার নির্মাণ করা হোক।