Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

সন্তানদের সঠিক উপায়ে শিক্ষা দিয়ে মানুষ করেন: জোন কমান্ডার

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৪ , ৬:০৮:৫২ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ বিজিবি বলিপাড়া জোন কর্তৃক জোন মিলনায়তনে ২৫শে আগস্ট ২০২৪ সকাল সাড়ে দশটায় ৩৮বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান পিএসসি এর সভাপতিত্বে গনসংযোগ সভা অনুষ্ঠিত হয়।




এতে বিশেষ অতিথি হিসেবে সাবেক থানচি উপজেলা চেয়ারম্যানখামলাই ম্রো, ভাইস চেয়ারম্যান চসা থোয়াই মারমা (পকশৈ), থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো,তিন্দু চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, বলিপাড়া চেয়ারম্যান জিয়া অং মারমা,মেম্বার, হেডম্যান, কারবারী, ব্যবসায়ীসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন সভায়।




এসময় দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতিতে কোন প্রকার গুজবে কান না দেয়া, ধর্মীয় গুরুদের সঠিক শিক্ষা প্রচার, অভিভাবকদের সন্তানদেরকে সু শিক্ষা দেওয়ার বিষয়,সীমান্ত সড়কের সুবিধা, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার/মাদক চোরাচালান দমন, পাহাড়ী বাঙ্গালী সম্পর্ক উন্নয়ন, পাহাড়ে যারা অশান্তি তৈরি করে তাদের সাথে সম্পর্ক ছিন্নকরণ, পর্যটন ব্যবস্থাপনা পুনরায় চালুকরণ, নিজ নিজ এলাকায় নিরাপত্তা জোরদার করণ, ভবিষ্যত প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, সামগ্রিকভাবে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা, সন্ত্রাসী চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়া, সকলে মিলে দেশের নাগরিক হিসেবে সুন্দর বাসযোগ্য পরিবেশ তৈরীতে অবদান রাখা এবং দেশের স্বার্থে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজী নির্মূল এর জন্য নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার ব্যাপারে জোন কমান্ডার,গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্তৃক আলোচনায় উঠে আসে।




আরও খবর 29

Sponsered content