Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

কুতুবদিয়ার আওয়ামী লীগ নেতা লালা আটক

  প্রতিনিধি ৪ মার্চ ২০২৫ , ১১:০১:৫৭ প্রিন্ট সংস্করণ

কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম লালা (৫০) কে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার (৪ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১ দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া প্লাঃল্যাঃ কাইমুলহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম লালা কুতুবদিয়া থানার জিআর ৯৩/২৪ মামলার এজাহারনামায় ২০ নম্বর অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত ছিলেন। গত ৪ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে মিছিল ও ছাত্রদের প্রতিহত করতে মিছিলের অগ্রভাগে তার সক্রিয় ভূমিকা রয়েছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, ডেভিল হান্ট অপারেশনের আওতায় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন রাজনৈতিক সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদের গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে। শহিদুল ইসলাম লালার বিরুদ্ধে উক্ত মামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

আরও খবর 30

Sponsered content