Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

থানচিতে বিদ্যুতের তারে প্রাণ গেলো নির্মাণ শ্রমিকের

  প্রতিনিধি ২৫ মে ২০২৩ , ১০:৪৬:২১ প্রিন্ট সংস্করণ

মো: শহীদুল ইসলাম শহীদ, থানচি বান্দরবানঃ বৃহস্পতিবার ২৫মে আনুমানিক পৌনে একটার দিকে উপজেলার ৩নং সদর ইউপি’র মৈত্রি শিশু সদনের হোস্টেলের ভবন নির্মাণ কাজের বালি উঠানোর সময় ১ জন শ্রমিক বিদ্যুৎ শর্টে (পিলারের টানা বাধ থেকে) শরীরে লেগে গুরুতর আহত হয়। এসময় তার সাথে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রোগীকে মৃত ঘোষণা করে।




নিহত ব্যক্তির নাম মোঃ গফুর (৪৫)। সে আলীকদম সদর ইউনিয়নের পানবাজার ৩ নং ওয়ার্ডের সৈয়দ নুরের পুত্র।




এই বিষয়ে জানতে চাইলে থানচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল হক বলেন, মৈত্রী শিশু সদনের নির্মাণ কাজের শ্রমিক বিদ্যুতের তারে লেগে আহত হওয়ার খবর পেয়ে থানচি থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।




আরও খবর 29

Sponsered content