প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৩:১২ প্রিন্ট সংস্করণ

মোঃ ওমর সিয়াম, শার্শা উপজেলা প্রতিনিধি : বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ২৪ জন বাংলাদেশীকে দীর্ঘ দেড় বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সমস্ত বাংলাদেশীরা বিভিন্ন সময়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করার পর সেদেশের চেন্নাই এলাকায় বসবাসের দায়ে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেলহাজতে পাঠান । পরে দুদেশের যোগাযোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তাদেরকে দেশে ফেরত আনা হয়।
ফেরত আসারা হলো মোঃ কাইয়ুম মিয়া (১৫) পিতাঃ বাবুল মিয়া গ্রামঃ বাসাসুরা পোষ্টঃ নাজিরপুর থানাঃ কমলাকান্দা জেলাঃ নেত্রকোনা,মোঃ জাফর আহমেদ(৪৪) পিতাঃ মোঃ মৃত দারোগ আলী,গ্রামঃ আব্দুল্লাহপুর , পোষ্ট শ্রীপুর,থানা ঃ চৌদ্দগ্রাম, জেরাঃ কুমিল্লা, মোছাঃ কুলসুম আক্তার(৩০) স্বামীঃ আবু সাঈদ আলী খান,গ্রামঃ দোনা,পোষ্টঃ কালিকাবাড়ী,মোড়েলগন্জ, জেরাঃ বাগেরহাট, মোঃ মিজানুর রহমান হাওলাদার (৪২) পিতাঃ মজিবুর রহমান হাওলাদার, গ্রামঃ বড়পোনার মোড়,পোষ্টঃ বেলবুনিয়াথানাঃ রুপসা, জেলাঃ খুলনা,মো মারুফ হাওলাদার(২১), পিতা মোঃ মোকাব্বর হাওলাদার, গ্রামঃ দান সাগর,পোষ্টঃ সানাইসি,থানাঃ মোড়েলগন্জ,জেলাঃ বাগেরহাট, মোঃ ফজলুল হাওলাদার(৪৮),পিতা আব্দুল হাকিম শেখ,গ্রামঃ চালতাবুনিয়া,পোষ্টঃ সানাইসি,থাকাঃ মোড়লগন্জ,জেলাঃ বাগেরহাট, মোঃ মুকুল (৩২) পিতা আব্দুস সালাম হাওলাদার, গ্রামঃ চালতাবুনিয়া,পোষ্ট,সানাইসি, থানাঃ মোড়লগন্জ,জেলাঃ বাগেরহাট, মোঃ আব্দুস সালাম হাওলাদার (৬১), পিতাঃ রেহেনউদ্দিন হাওলাদার, গ্রামঃ চালতাবুনিয়া,পোষ্ট,সানাইসি, থানাঃ মোড়লগন্জ,জেলাঃ বাগেরহাট, বকুল বেগম(৫৩),স্বামীঃ আব্তুস সালাম হাওলাদার, গ্রামঃ চালতাবুনিয়া,পোষ্ট,সানাইসি, থানাঃ মোড়লগন্জ,জেলাঃ বাগেরহাট
, ইব্রাহিম হাওলাদার (৩৭) পিতাঃ খলিল হাওলাদার,গ্রামঃ মধ্যগ্রাম,পোষ্ট,সানাইসি, থানাঃ মোড়লগন্জ,জেলাঃ বাগেরহাট, মোঃ ইলিয়াস খা(৪০), পিতাঃ আশরাফ আলী খা,গ্রামঃ মালগাজী,পোষ্ট,হলুদবুনিয়া থানাঃ মোংলা,জেলাঃ বাগেরহাট, সুজন সরদার (২৮), পবতাঃ জামাল সরদার,গ্রামঃ চালতাবুনিয়া,পোষ্ট,সানাইসি, থানাঃ মোড়লগন্জ,জেলাঃ বাগেরহাট, ইউসুফ খা(০৫), মাতাঃ সনিয়া বেগম,গ্রামঃ দান সাগর,পোষ্টঃ দান সাগর,থানাঃ মোড়েলগন্জ,জেলাঃ বাগেরহাট, জোবাইদা আলাস জুনাইজা(০২), মাতাঃ লাবুনী আক্তার সুমাইয়া,গ্রামঃ দান সাগর,পোষ্টঃ দান সাগর,থানাঃ মোড়েলগন্জ,জেলাঃ বাগেরহাট, জুবায়ের ইসলাম(০৫), মাতাঃ জবেদা বেগম,গ্রামঃ দান সাগর,পোষ্টঃ দান সাগর,থানাঃ মোড়েলগন্জ,জেলাঃ বাগেরহাট, রিয়াজ তালুকদার (৩৪),পিতাঃ সেলিম তারুকদার,গ্রামঃ আন্দার মানিক,পোষ্টঃ লাগুডগ বাজার,থানাঃ দাকোপ,জেলাঃ খুলনা, লাবুনী আক্তার সুমাইয়া (২৫),পিতাঃ আসাদ হাওলাদার,গ্রামঃ দান সাগর,পোষ্টঃ দানসাগর,থানাঃ মোড়েলগন্জ,জেলাঃ বাগেরহাট, সোনিয়া বেগম(৩৫),পিতাঃ মোঃ ইউনুস হাওলাদার,গ্রামঃ দান সাগর,পোষ্টঃ দানসাগর,থানাঃ মোড়েলগন্জ,জেলাঃ বাগেরহাট, জবরদা বরগম(৩০),পিতাঃ আব্দুল জলিল হাওলাদার,গ্রামঃ দান সাগর,পোষ্টঃ দানসাগর,থানাঃ মোড়েলগন্জ,জেলাঃ বাগেরহাট, ইয়ামিন(০২), পিতাঃ মোঃ ইয়াসিন তালুকদাল,গ্রামঃ বিষাইলঘাটা,পোষ্টঃবাদুড়তলা,থানাঃ মোড়লগন্জ,জেলাঃ বাগেরহাট, ইয়াসিন তালুকদার (৩৩), পিতাঃ বাদসা তালুকদার, গ্রামঃ বিষাইলঘাটা,পোষ্টঃবাদুড়তলা,থানাঃ মোড়লগন্জ,জেলাঃ বাগেরহাট, পারভিন(২৩),পিতাঃ সহরর শেখ,গ্রামঃ চালতাখালী,পোষ্টঃজসখোলা,থানাঃ সদর,জেলাঃ পিরোজপুর, পারওয়াজ(০২),মাতাঃ পারভিন,গ্রামঃ চালতাখালী,পোষ্টঃজসখোলা,থানাঃ সদর,জেলাঃ পিরোজপুর ও ফাহিমা(৩৭),পিতাঃমৃত ইয়াকুব আলী সরদার,গ্রামঃ কলরোয়া,থানাঃ ইন্দুরকানী,জেলাঃ পিরোজপুর।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাখাওয়াত হোসেন বলেন ভারতীয় ইমিগ্রেশন থেকে দেওয়া ২৪ জন বাংলাদেশীকে ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন ইমিগ্রেশন থেকে দেওয়া ২৪ জনকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার এর নিকট হস্তান্ত করা হবে।