Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

রাণীশংকৈলে খাল পুনঃখনন কার্যক্রম শুরু, কৃষি ও জলাবদ্ধতা সমস্যায় স্বস্তির আশা

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ , ১২:৩১:৩৪ প্রিন্ট সংস্করণ

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি উৎপাদন বাড়ানো এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা কমাতে খাল পুনঃখনন কার্যক্রমের সূচনা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও ব্রিজ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। এ সময় রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আলওয়াদুদ বিন আলিফ, পৌর বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ শাহাজান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন নন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুরুন্নবী সরকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া কর্মসূচির আওতায় এই খাল পুনঃখনন করা হচ্ছে। নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম মৌজায় অবস্থিত শাহীবুর রহমানের জমি এলাকা থেকে শুরু হয়ে জওগাঁও ব্রিজ পর্যন্ত এই খনন কাজ পরিচালিত হবে।

স্থানীয়দের মতে, খালটি পুনরুদ্ধার হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে এবং সেচ সুবিধা বাড়বে, যা কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান তৈরি হবে, অন্যদিকে এলাকার সামগ্রিক উন্নয়নেও গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও খবর 4

Sponsered content