Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

‎ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি দলের বেনাপোল পরিদর্শন

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৬ , ১২:০০:২৯ প্রিন্ট সংস্করণ

মোঃ ওমর সিয়াম, শার্শা উপজেলা প্রতিনিধি: ‎ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি ২৫ সদস্যের একটি দল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। রবিবার দুপুরে বন্দর পরিদর্শন ও নোম্যান্সল্যান্ডে বিজিবি ও বিএসএফ এর রিট্রিট সিরিমনি প্যারেড উপভোগ করেন।

‎মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান, এনডিসি,পিএসসি নেতৃত্বে বিভিন্ন পদবীর মোট ২৫ পঁচিশ জন সদস্য বিশিষ্ট ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি দলের অফিসারবৃন্দ বেনাপোল আইসিপিতে আসলে তাদেরকে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর, যশোর এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহমুদুল হাসান, পিবিজিএম, পিবিএম (সেবা) ফুলেল শুভেচ্ছা জানান।

‎এসময় উপস্থিত ছিলেন খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, পিএসসি,যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক অপারেশন লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ইব্রাহিম।

‎এনডিসি দলের এ ধরনের পরিদর্শন সীমান্ত ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম এবং আন্তঃবাহিনী সমন্বয় সম্পর্কে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে।

‎বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড পরিদর্শনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং আস্থা বৃদ্ধির প্রতিফলন ঘটে।
‎ন্যাশনাল ডিফেন্স কোর্স দল বেনাপোল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন আইসিপি বিজিবি সুবেদার মোঃ আব্দুল কাদের।

আরও খবর 4

Sponsered content