Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

বিশেষ জ্বালানি কার্ড ছাড়া মোটরসাইকেল নিয়ে পাম্পে না আসার নির্দেশ

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৬ , ১:০৮:০৪ প্রিন্ট সংস্করণ

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোটরসাইকেল আরোহীদের জন্য বিশেষ জ্বালানি কার্ডের মাধ্যমে তেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। আজ ৫ এপ্রিল ২০২৬ তারিখ থেকে এই বিশেষ ব্যবস্থার আওতায় মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল দেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব মোটরসাইকেলের মালিকের কাছে বৈধ কাগজপত্র এবং বিশেষ জ্বালানি কার্ড রয়েছে, কেবল তারাই ফিলিং স্টেশন থেকে তেল নিতে পারবেন। বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেল নিয়ে ফিলিং স্টেশনে না আসার জন্য চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসনের দাবি, কিছু ব্যক্তি অবৈধ মোটরসাইকেল নিয়ে রাতভর ফিলিং স্টেশনের সামনে গাড়ি পার্কিং করে রাখছেন। এতে নিয়ম মেনে তেল নিতে আসা বৈধ মোটরসাইকেল মালিকরা ভোগান্তিতে পড়ছেন। এ ধরনের কর্মকাণ্ডকে গণউপদ্রব হিসেবে উল্লেখ করে প্রশাসন জানিয়েছে, এটি আইনত দণ্ডনীয় অপরাধ।

তাই বিশেষ জ্বালানি কার্ডপ্রাপ্ত মোটরসাইকেল চালকদের শৃঙ্খলা বজায় রেখে সারিবদ্ধভাবে ফিলিং স্টেশনে গিয়ে জ্বালানি তেল সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন।

আরও খবর 4

Sponsered content