Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

‎বেনাপোল পুটখালী গ্রামে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে দুই পাচারকারী আটক

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৬ , ১:০৭:৩০ প্রিন্ট সংস্করণ

মোঃ ওমর সিয়াম, শার্শা উপজেলা প্রতিনিধি: ‎যশোরের বেনাপোল পুটখালী বিজিবি এবং যশোর র‌্যাব-৬ এর যৌথ অভিযানে ৩৭২ বোতল ভারতীয় WINCEREX সিরাপসহ সুমন মিয়া ও নয়ন মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আটক দুইজন পুটখালী গ্রামের বাসিন্দা।

‎খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান ও র‌্যাব-৬,সিপিসি-৩,যশোর মেজর এ,টি,এম ফজলে রাব্বী প্রিন্স জানান,গোপন সংবাদে জানতে পারি মাদক চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ WINCEREX সিরাপ এনে সীমান্তবর্তী পুটখালী গ্রামে মজুদ করেছে।এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে ৩৭২ বোতল ভারতীয় WINCEREX সিরাপসহ দুই পাচারকারীকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

আরও খবর 4

Sponsered content