Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচন করবেন হাসনাত

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৫ , ১০:৪০:১৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দলটির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি।

এদিন এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শেষ হচ্ছে বলে জানানো হয়েছিল।

ফর্ম কেনার সময় হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, তার মনোনয়ন কেনার মাধ্যমে কুমিল্লার দেবীদ্বার আসনটি এনসিপির জন্য নিশ্চিত হয়েছে।

ইতোমধ্যে এই আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীকে এই আসন থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলটি। এখন পর্যন্ত ওই আসন থেকে তিনবার নির্বাচন করে তিনবারই জয়ী হয়েছেন তিনি।

আরও খবর 17

Sponsered content