কক্সবাজার

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৫ , ৫:০৯:৩৮ প্রিন্ট সংস্করণ

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৫ নভেম্বর) বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি টিম মহেশখালী থানার অন্তর্গত পানিরছড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আশেকুল ইসলাম তুরাগ (২৮) নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়।

জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধ দমন করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও খবর 30

Sponsered content