Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

মাদক সেবনরত অবস্থায় চবিতে ৬ ছাত্র ও ৩ ছাত্রী আটক

  প্রতিনিধি ২৬ জুন ২০২৫ , ১১:৫৫:২৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: গাঁজা সেবনরত অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৯ শিক্ষার্থীকে আটক করেছে চবির প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীরা। এর মধ্যে ৬ জন ছাত্র ও ৩ জন ছাত্রী রয়েছে।

বুধবার (২৫ জুন) রাতে প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে চবির কলা ও মানববিদ্যা অনুষদের ক্যান্টিনের ছাদ এবং কলা ঝুপড়ির পাশ্ববর্তী ঝর্ণার কাছ থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, পৃথক দুটি গ্রুপের মোট ৯জনকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা হয়েছে।

একটি গ্রুপে ৫ জন এবং আরেকটি গ্রুপে ৪ জন। ৪ জনের গ্রপটির একজন পোর্ট সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী। দুই গ্রুপের আটক মোট ৯ জনের মধ্যে ৬ জন ছাত্র, ৩ জন ছাত্রী।

চবির সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, বর্তমান প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এর ধারাবাহিকতায় প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে গতকাল পৃথক দুই স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় ৯ জনকে ধরা হয়েছে। পরে ওই শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। পাশাপাশি কাউন্সিলিংয়ের জন্য তাদের নিজ নিজ বিভাগে প্রেরণ করা হয়েছে।

আরও খবর 25

Sponsered content