প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৫ , ৯:৩০:৩২ প্রিন্ট সংস্করণ

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি : কামার শিল্প একটি প্রাচীনতম শিল্পকর্ম একসময় মানুষ পাথরে পাথর ঘর্ষণ দিয়ে আগুন সৃষ্টি করতো সে আগুন দিয়ে রান্নাবান্না করে খেতো, আর বনের পশুপাখি শিকার করার জন্য আগুনে লোহা পুড়িয়ে বর্শা,বল্লম,দা,চুরি ইত্যাদি তৈরি করতো যা মানুষের দৈনন্দিন কাজে ব্যাবহার হতো, কালের প্ররিক্রমায় সবকিছু পাল্টে গেলেও এই কামার শিল্প রয়ে গেছে শত শত বছর ধরে এই গ্রাম বাংলা শহর অঞ্চলে।
উখিয়া সদর এলাকার কামার পিন্টুকর্মকার জানান, উখিয়া উপজেলায় মোট ১৭/১৮ টি কামারের দোকান আছে এই পেশায় জীবিকানির্বাহ করে উখিয়া উপজেলার প্রায় ১০০ এর অধিক পরিবার আর তাদের একমাত্র আয়ের উৎস হলো কামার শিল্প।বছরে দুইটি মৌসুম কোরবানি ও ধানকাটা, এই দুই মৌসুমে মোটামুটি বেচাকেনা হয়,বাকী সারাবছর তাদের একদম করুণ অবস্থা।
তিনি জানান, এই সময় সংসার চালাতে আমাদের রীতিমতো হিমসিম খেতে হয় আমাদের কোন সংগঠন বা সমিতি নেই। সরকার যদি আমাদের দিকে একটু সুদৃষ্টি দিতো আমাদের উখিয়ার অস্বচ্ছল কামার পরিবার গুলো সামান্যতম হলেও উপকার পেতো। দুর হতো দারিদ্র্য, ফিরে পেতাম সুখী জীবন। আমরা কামার, আমরা গায়ের ঘামঝরিয়ে কষ্ট করে খাই,আমরা এই দেশের মানুষ এই দেশের সম্পদ।
সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমাদের এই কর্ম উন্নতশিল্পে পরিনত হবে ফিরে পাবে একদিন আদি ঐতিহ্য। এলাকার সূধিজনের মতে এই কামার শিল্প ধরে রাখতে হলে প্রয়োজন সরকারী অনুদান ও পৃষ্ঠপোষকতা অন্যতায় হতাশার স্রোতে ভেসে কালের গহবরে বিলুপ্ত হবে শ্রমজীবী মানুষের শতশত বছরের পুরাতন পেশা কামার শিল্প।